| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:০৩:৫৪:অপরাহ্ন  |  29435 বার পঠিত
ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: মিজোরামের ক্রিকেটের সুপরিচিত খেলোয়াড় খাওলহরিং লালরেমরুয়াতা মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন।

মৃত্যুর ঘটনা ঘটেছে সাইরাং রেলস্টেশনের কাছে অবস্থিত সুয়াকা ক্রিকেট মাঠে। ম্যাচ চলাকালীন হঠাৎ লালরেমরুয়াতা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএম) জানিয়েছে, তিনি স্ট্রোকের শিকার হন। চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা করা যায়নি।

লালরেমরুয়াতার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শোক প্রকাশ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছে। মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামারও শোক প্রকাশ করেছেন।

লালরেমরুয়াতা ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন। তিনি রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছেন। তাঁর অকালে মৃত্যু মিজোরাম ক্রিকেটের বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪