| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রিনল্যান্ড আক্রমণে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১১:৪৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৭১৩৭১৩ বার পঠিত
গ্রিনল্যান্ড আক্রমণে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনার ছক আঁকতে স্পেশাল ফোর্সের কমান্ডারদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের ডেইলি মেইলের বরাত দিয়ে টিআরটি নিউজ জানিয়েছে, ট্রাম্প স্পেশাল ফোর্সকে এ নির্দেশ দিলেও সেনাবাহিনীর বড় কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন। তারা জানিয়েছেন, এর আইনগত বৈধতা নেই। কংগ্রেসের অনুমতি নেই বলেও জানান সেনা কর্মকর্তারা।

এদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। আর ‌একইদিনে ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, গ্রিনল্যান্ডে তারা কিছু করতে যাচ্ছেন। সেটা সেখানকার বাসিন্দারা পছন্দ করুক বা না করুক। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল না করলে চীন বা রাশিয়া এটি দখল করে নেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪