| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে বাবা–ছেলের জুটি, ইতিহাস গড়লেন নবী ও ইসাখিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০২:১৬:১৪:পূর্বাহ্ন  |  ১১৬৪১৯৮ বার পঠিত
বিপিএলে বাবা–ছেলের জুটি, ইতিহাস গড়লেন নবী ও ইসাখিল

স্পোর্টস ডেস্ক: বিপিএলে ইতিহাস গড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনও টি–টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা–ছেলে জুটি হিসেবে একসঙ্গে ব্যাট করার নজির তৈরি করেছেন তারা। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেই তাদের এই কীর্তি, এবং একই দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে দলটিকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন।

ম্যাচসেরা ইনিংসটি খেলেছেন হাসান ইসাখিল। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৬০ বলের ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৯২ রান করে তিনি দলের জয়ের মূল ভিত্তি গড়েন। তিন বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হলেও এটি ছিল তার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ম্যাচ।

টসের আগে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ তার হাতে তুলে দেন বাবা নবী। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচ হেরে সমালোচনার মুখে থাকা নোয়াখালী দল অবশেষে ইসাখিলকে একাদশে সুযোগ দেয়। সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। নবীর সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩ রান জুটিও করেন ইসাখিল। এর আগে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি দেন।

ম্যাচের ১৪তম ওভারে বাবা–ছেলে একসঙ্গে ব্যাট করে ইতিহাস গড়েন। ১৩ বলে ১৭ রান করে নবী আউট হন, পরের ওভারেই ইসাখিল বিদায় নেন। তার ব্যাটে ভর করেই নোয়াখালী ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়।

নোয়াখালীর বোলিংয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা এবং মোহাম্মদ নবী। এই জয়ে নোয়াখালী এক্সপ্রেস টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে প্লে-অফের সম্ভাবনা ধরে রাখে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪