| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরক্ত হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে চেয়েছিলেন গুরবাজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১১:২৩:৪৮:পূর্বাহ্ন  |  ১১৫৯২৮০ বার পঠিত
বিরক্ত হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে চেয়েছিলেন গুরবাজ

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল-এ বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট ও দুর্নীতি দমন বিভাগের তৎপরতা নজর কেড়েছে। জিরো টলারেন্স নীতি কার্যকর করা হলেও এই প্রক্রিয়া কিছুটা বিরক্তি তৈরি করেছে ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের মধ্যে।

জানা যায়, গেল শুক্রবার হঠাৎ করে বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট গুরবাজের রুমে প্রবেশ করলে তিনি বিরক্তি প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে এক পর্যায়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবেন।

ডাকা ক্যাপিটালসের সহ-খেলোয়াড় মোহাম্মদ মিঠুন বলেছেন, আমি শুধু বলতে পারি, ও ডিস্টার্বড হয়ে গেছে। ও সারা বিশ্বে খেলে, আইপিএলে খেলে। এটা ও খুব সিরিয়াসলি নিয়েছে। ওর মানসিক অবস্থার প্রভাব পুরো দলেও পড়তে পারে।

মিঠুন আরও জানান, গুরবাজকে বোঝানো হচ্ছে, মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনি কিভাবে নেগেটিভ অবস্থা থেকে পজিটিভে ফিরবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি সামলানো হয়েছে।

মাঠের বাইরের এসব বিষয় মাঠে প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে মিঠুন বলেন, প্রফেশনাল প্লেয়ার হিসেবে মাঠে সবসময় সঠিক থাকা জরুরি। বাইরে যা-ই ঘটুক, আমাদের দায়িত্ব মাঠে ভালো খেলা নিশ্চিত করা।

বিসিবি ও ঢাকা টিমের পদক্ষেপের ফলে গুরবাজ অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং দলকে বিপিএল চলমান রেখে খেলার মনোভাব ফিরে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪