| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, যেভাবে করবেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৩:১৫:০৩:অপরাহ্ন  |  ২১৩০২৪ বার পঠিত
৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, যেভাবে করবেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা—এর জন্য ৬৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর আগে, ৪ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য এনটিআরসিএ নিবন্ধন সনদধারী হতে হবে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

প্রতি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদন করতে চাইলে প্রার্থীকে ১ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। এছাড়া, আবেদনকারীদের বয়সসীমা ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই  এই লিংকে 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪