| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের’ অভিযোগে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১১:০৭:১৩:পূর্বাহ্ন  |  ১৬৮৯৪৩৮ বার পঠিত
ইরানে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের’ অভিযোগে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ইরফান সুলতানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। সোমবার (১২ জানুয়ারি) দুটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান জানিয়েছে, ২৬ বছর বয়সী ইরফান সুলতানি গত সপ্তাহে কারাজ থেকে গ্রেপ্তার হন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ইরফানের পরিবারকে জানানো হয়েছে যে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আগামী ১৪ জানুয়ারি তার দণ্ড কার্যকর হবে।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, ১৯৮০-এর দশকে ইরান সরকার যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করত, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে তার মিল রয়েছে। সেসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান জানায়, সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি। তার একমাত্র অপরাধ ছিল ইরানের স্বাধীনতা চাওয়া। তাকে কোনো বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি। 

সংবাদমাধ্যম ইউএস সান জানিয়েছে, ইরফান সুলতানির বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইরানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর হতে যাওয়ার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে ইরান সরকার হুঁশিয়ারি দিয়েছে, বিক্ষোভের নামে যারা সরকারি সম্পদের ক্ষতি করেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

এদিকে, ইরানজুড়ে চলমান বিক্ষোভে ৬৫০ জনের বেশি নিহত হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। চলমান সংকটের কারণে রাস্তাবন্ধ, গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অনেক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। সূত্র: ফক্স নিউজ 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪