| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৯:২০:৩৮:অপরাহ্ন  |  ৭১৭২০১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলএসডি (লার্জ স্কেল ডিপো) খাদ্যগুদামে সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবস্থিত ওই খাদ্যগুদামে দুদকের সমন্বিত কার্যালয়, ঠাকুরগাঁও এই অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিপ্রা শীল উপস্থিত ছিলেন।

অভিযানকালে টিমের সদস্যরা গুদামের সবকটি কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। ২০২৫–২৬ অর্থবছরে সংগৃহীত চালের মান যাচাইয়ের জন্য ১৪টি ভিন্ন ভিন্ন খামার (মিল) থেকে সিলগালা করা আলাদা আলাদা ব্যাগে ১০০ গ্রাম করে চালের নমুনা সংগ্রহ করা হয়। পরে এসব নমুনা ইনভেন্টরি করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল উদ্ধার

অভিযানের এক পর্যায়ে গুদামের ৭ নম্বর কক্ষে খামার নম্বর–০৩-এর অধীনে রেকর্ডপত্রবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়। এ বিষয়ে রুহিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

তিনজন সাক্ষীর উপস্থিতিতে উদ্ধারকৃত চাল ইনভেন্টরি করা হয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের নোটিশ দেওয়া হয়। পাশাপাশি উদ্ধার হওয়া ৩ হাজার ৪৫০ কেজি চাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করে এনফোর্সমেন্ট টিম।

দুদকের সমন্বিত কার্যালয়, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক আজমীর শরীফ বলেন, “সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং নমুনার ল্যাবরেটরি রিপোর্ট হাতে পাওয়ার পর দুদক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”

এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক বলেন, “দুদকের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪