| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাজমুল পদত্যাগ না করলে কাল থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ২২:৫৪:২৩:অপরাহ্ন  |  ১১৩৭৫১৭ বার পঠিত
নাজমুল পদত্যাগ না করলে কাল থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক:  ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার কঠোর ঘোষণা দিয়েছে।

বুধবার(১৪জানুয়ারি) জুম কলে এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। যদি তিনি কালকের ম্যাচের আগে পদত্যাগ না করেন, আমরা সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

নাজমুল ইসলাম সম্প্রতি তামিম ইকবালকে বিশ্বকাপ ইস্যুতে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দিয়েছিলেন। তখন কোয়াব ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু কোন প্রতিক্রিয়া হয়নি। মিঠুন বলেন, একজন থেকে শুরু করে সমস্ত ক্রিকেটারকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কোয়াব সভাপতি আরও বলেন, আমরা বিসিবিকে বহুবার সময় ও সুযোগ দিয়েছি, বিভিন্ন ইস্যু সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সমাধান হয়নি। সর্বশেষ ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছে। তাই পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই।

ক্রিকেট অঙ্গনের এই উত্তেজনা বিপিএল শুরুর আগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কোয়াবের এই পদক্ষেপ দেশীয় ক্রিকেটে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪