| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাজমুলের পদত্যাগের দাবিতে মাঠে নামেনি ক্রিকেটাররা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:২০:৩১:অপরাহ্ন  |  ১১২৯৭৫৪ বার পঠিত
নাজমুলের পদত্যাগের দাবিতে মাঠে নামেনি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ট: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ দলের অংশগ্রহণ। এই সময় এক বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম, যা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগ দাবি করেছে এবং তা না মানলে বিপিএলসহ সব খেলা বয়কটের হুমকিও দিয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার ঢাকায় বিপিএল ফেরার কথা। সূচি অনুযায়ী দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই হোটেল ছেড়ে বের হননি। ফলে বিপিএলের আজকের দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নাজমুলের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণা দিয়ে টিম হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা।

বিসিবি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, নাজমুলকে শোকজ করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে, এরপর বোর্ড যথাযথ ব্যবস্থা নেবে। একই সঙ্গে বিসিবি ক্রিকেটারদের প্রতি আবেদন জানিয়েছে, বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করার জন্য পেশাদারীত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি এক বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। বিসিবি নিশ্চিত করতে চায়, পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ক্রিকেটের মূল্যবোধ সর্বদা রক্ষিত হবে। নিয়মিত প্রক্রিয়া অনুসারে এসব বিষয় কঠোরভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত ঘটে নাজমুল ইসলামের গতকালকের মন্তব্য থেকে, যেখানে তিনি বলেছিলেন, বিশ্বকাপে না খেললে বিসিবি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে না। কারণ খেললে ম্যাচ ফি ও পারফরম্যান্স ফি পাই, যা কেবল ক্রিকেটারের। বোর্ডের লাভ-ক্ষতি নেই। আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, তা ফেরত চাইবো কি?” এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কোয়াব সরাসরি পদত্যাগ ও বয়কট হুমকি দিয়েছে।

বিসিবির পক্ষ থেকে এখন পরিষ্কার বার্তা নাজমুলের শোকজ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যা সমাধান করা হবে, তবে ক্রিকেটারদের প্রতিশ্রুতি অনুযায়ী পেশাদারীত্ব বজায় রেখে বিপিএলের বাকি ম্যাচ খেলায় অংশগ্রহণ করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪