| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২০:১২:৩৭:অপরাহ্ন  |  ৬৯০৩৯৫ বার পঠিত
চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মুদাফতথানা এস.সি উচ্চ বিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আতিকুর রহমান আতিক, আহ্বায়ক— অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের চিলমারী উপজেলা শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বারী সরকার, আহ্বায়ক, চিলমারী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফা, সদস্য সচিব, চিলমারী উপজেলা বিএনপি; জান্নাতুল ফেরদৌস চায়না, সভাপতি, চিলমারী উপজেলা বিএনপি মহিলা দল; জিয়ারা বেগম রুজি, সাধারণ সম্পাদক, চিলমারী উপজেলা বিএনপি মহিলা দল প্রমুখ।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভার সঞ্চালনা করেন আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, চিলমারী উপজেলা ছাত্রদল।

আরও উপস্থিত ছিলেন নুর আমিন সরকার, যুগ্ম আহ্বায়ক, রমনা ইউনিয়ন যুবদল ও সাবেক সভাপতি, রমনা ইউনিয়ন ছাত্রদল; আলম মিয়া, সভাপতি, অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের রমনা ইউনিয়ন শাখা; বিপুল সরকার, সাধারণ সম্পাদক, অন্তরে মম শহীদ জিয়া রমনা ইউনিয়ন শাখা। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল বারী সরকার বলেন, আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আজিজুর ভাইকে সংখ্যাগরিষ্ঠ ভোটে এমপি নির্বাচিত করতে হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪