| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ০৬:২৫:১৫:পূর্বাহ্ন  |  ২০৯৮৯৫৭ বার পঠিত
আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে, দুপুর ১টা ৩০ মিনিটে।

ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচাতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টাই একমাত্র পথ। দলের প্রধান খেলোয়াড় আজিজুল হাকিম ও জাওয়াদ আবরার পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করতে চাইবে।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেভারিটের তকমা মিলেছে টাইগার যুবাদের। দুই দলের সর্বশেষ ১০টি মুখোমুখি ম্যাচে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে, ২০২০ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ এবং প্রথম শিরোপা জিতেছিল। আজকের ম্যাচেও বৃষ্টি প্রতিযোগিতার গতিকে প্রভাবিত করতে পারে। কুইন্স স্পোর্টস ক্লাবের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক, তবে ম্যাচ শুরুতে পেসারদের সুবিধা থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪