| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১২:১৪:০৮:অপরাহ্ন  |  ৪২৭২৩৯৮ বার পঠিত
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২১ জানুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মার্কিন দূতবাস এই তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সাক্ষাতে তারা বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

গত ১২ জানুয়ারি ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিন ডাওক। এরপর ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪