| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন, শিক্ষার্থীদের উল্লাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:৩৩:২৮:অপরাহ্ন  |  ১০৩১২৬৫ বার পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন, শিক্ষার্থীদের উল্লাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়ার খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনের স্থলে সংবাদটি পৌঁছালে শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলেন এলাকা। অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হন; কেউ কেউ আনন্দে কাঁদতে থাকেন। আন্দোলনকারীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি ঘিরে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহমান জানান, দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজে ফোনে জানিয়ে দিয়েছেন, অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ অনুমোদন উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪