| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর গণসংযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৫:৪০:০৫:পূর্বাহ্ন  |  ৬৫২০০৮ বার পঠিত
কুড়িগ্রামে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর গণসংযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও মিছিলের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকের পক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণসংযোগে অংশ নেন। এ সময় তার সমর্থকরা মাইকিং করে ভোটারদের কাছে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

একই আসনে ১০ দলীয় জোটের শরিক এনপিপির প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ শাপলা কলি প্রতীকের সমর্থনে শহরে একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভোটারদের সমর্থন চান এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। শহরের বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

প্রচারণার প্রথম দিনেই কুড়িগ্রামে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার হবে বলে আশা করছেন প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪