রিপোর্টার্স২৪ ডেস্ক: বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নামতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়্যারিয়র্স। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান।
লিগপর্বে একে অপরের মুখোমুখি খেলায় রাজশাহী ও চট্টগ্রাম দু’দলই এক করে ম্যাচ জিতেছে। শীর্ষে থেকে প্লে-অফে উঠেছিল রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দল। আর চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদীর দল প্লে-অফে নামেছে টেবিলের দ্বিতীয় অবস্থান থেকে।
তাই শীর্ষ এই দুই দলের মুখোমুখিতা আবারও হয় প্রথম কোয়ালিফায়ারে। সেখানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম। কিন্তু ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ (কোয়ালিফায়ার ২) কাজে লাগিয়ে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে জার্নি নিশ্চিত করে চট্টগ্রাম।
ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয় বিপিএলের ট্রফি। ট্রফি মাঠে আসার পর দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত একসঙ্গে ফটোসেশন করেন। এবারের বিপিএল ট্রফি নিয়ে আলোচনাও কম হয়নি। ২৫ লাখ টাকা খরচ করে তৈরি করা এই ট্রফিটি হীরক খচিত বলে জানা গেছে।
রাজশাহী ওয়্যারিয়র্স একাদশ
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।
চট্টগ্রাম রয়্যালস একাদশ
মির্জা বেগ, নাঈম শেখ, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।
রিপোর্টার্স২৪/আয়েশা