| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে ইতিহাসগড়া বোলিংয়ের রহস্য জানালেন শরিফুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:০৪:১৫:অপরাহ্ন  |  ১০৬৮৪৮৮ বার পঠিত
বিপিএলে ইতিহাসগড়া বোলিংয়ের রহস্য জানালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত বিপিএলের রানারআপ চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্টজুড়ে বল হাতে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। যদিও দলের জন্য শিরোপা জিতে না পারার আক্ষেপ তার সঙ্গী ছিল, তবুও ব্যক্তিগত সাফল্য তাকে কিছুটা সান্ত্বনা দিয়েছে। বিপিএলের সেরা ক্রিকেটার এবং সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের পুরস্কার জিতেছেন শরিফুল।

শরিফুল জানিয়েছেন, ধারাবাহিক ভালো ফর্মের পেছনে তার ব্যক্তিগত অ্যানালিস্টের বড় অবদান আছে। বিপিএলের দ্বাদশ আসরে নেওয়া ২৬ উইকেটের মধ্যে নোয়াখালীর বিপক্ষে পাওয়া ফাইফার (৫ উইকেট) তার কাছে সবচেয়ে বিশেষ। গতকাল (শুক্রবার) ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন,

টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পাওয়া সত্যিই কঠিন। ওই দিনের বোলিং ফিগারটি আমি সবসময় মনে রাখব।

শরিফুল আরও বলেন, এমন সাফল্যের পেছনে অনেকের অবদান আছে। আগে এক ম্যাচ ভালো খেললে পরের কয়েকটি ম্যাচে ফর্ম পড়ে যেত। এবার পরিকল্পনা করেছি কিভাবে ভালো ফর্ম ধরে রাখা যায়। ম্যাচ চলাকালে আমার পারসোনাল অ্যানালিস্টের সঙ্গে নিয়মিত আলোচনা করি। আমাদের টিম ডিরেক্টর সুমন স্যারের সঙ্গেও ভালো বোঝাপড়া ছিল, যিনি পরামর্শ দিতেন।

টানা খেলার ধকল সামলে আপাতত ফিটনেসের দিকে মনোযোগ দিচ্ছেন এই পেসার, আলহামদুলিল্লাহ ভালো করছি। এখনও ইঞ্জুরির ভয় থাকে। টানা ১২ ম্যাচ খেলেছি। এখন বিশ্রাম নেব এবং আবারও রিকভারি করব।

একজন পেসার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার বিষয়টি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন পঞ্চগড়ের এই তারকা,

আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবার আমি বোলার হিসেবে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছি। ভবিষ্যতে আরও কেউ হতে পারে। বিপিএলে বোলাররা এখন ভালো ফাইট দিচ্ছে। গতবার তাসকিন ভাই, এবার আমি। ইনশাআল্লাহ ভবিষ্যতে বোলাররা আরও ডমিনেট করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪