| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয়ের সম্ভাবনা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৩৫:০৩:অপরাহ্ন  |  ১৬১০৩৪৮ বার পঠিত
সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয়ের সম্ভাবনা নেই: হর্ষবর্ধন শ্রিংলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হলেই কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জামায়াত কখনোই বিজয়ী হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা। তিনি বলেন, জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি। অতীতে তারা পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোটও পায়নি। তাদের সেই ধরনের জনসমর্থন নেই।

তিনি আরও বলেন, কেউ যদি তাদের সামনে নিয়ে আসে, তবুও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবেই তারা ক্ষমতায় আসতে পারে। অন্যথায় তা একেবারেই অসম্ভব।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। কিন্তু বাস্তবে তেমন পরিস্থিতি আমি এখনো দেখছি না।

তিনি আরও বলেন, আসলে নির্বাচন হবে কি না, সেটিও অনিশ্চিত। নির্বাচন হলেও তা কোন পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে, আর সার্বিকভাবে অনেক অনিশ্চয়তা রয়ে গেছে।

শ্রিংলার এই মন্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪