| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমেরিকার সঙ্গে জামায়াতের গোপন আঁতাত দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:৩৪:২১:অপরাহ্ন  |  ৬৪০৫৪৫ বার পঠিত
আমেরিকার সঙ্গে জামায়াতের গোপন আঁতাত দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটি গোপন আঁতাত হয়েছে, যা বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। এসব মন্তব্য তিনি শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও‑১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন।

ফখরুল বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত ও যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে। তিনি এই খবরের সত্যতা যাচাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবেন বলে জানান।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা চলছে এমন সময়ে এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য নয় এবং রাষ্ট্রীয় স্বার্থে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।

এর আগে মির্জা ফখরুল একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন এবং দুপুরে অন্য ইউনিয়নগুলোতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪