| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা, পক্ষে মামলা লড়বে বিসিবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৭:১৫:০৩:পূর্বাহ্ন  |  ২০৬৪৮৬৬ বার পঠিত
সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা, পক্ষে মামলা লড়বে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর চেষ্টা চলছে। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তবে এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সাকিবের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা,  যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

এখন থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্য সাকিব আল হাসানকে নির্বাচিত করা হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এজন্য সাকিবকে ফিট থাকতে হবে বলেও জানান তিনি। 

টি২০ বিশ্বকাপ না খেলতে পারলেও বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। যে সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে। 

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাঁকে।

সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিবকে ফিরিয়ে আনার সবুজসংকেত দিয়েছে এবার বিসিবি। সেই সঙ্গে বিসিবি এটিও সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪