| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১০:৩৬:৫৪:পূর্বাহ্ন  |  ১০৬২৭৭৩ বার পঠিত
বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন (৫২) নামের এক আসামিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া সেনা ক্যাম্পের একটি দল।

লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুলের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নাসির উদ্দীনকে গ্রেপ্তার    করা হয়। আটক নাসির উদ্দীন উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মো. আকবর আলীর ছেলে।

উল্লেখ্য, নাসির উদ্দীন ঢাকার বিজ্ঞ সিএমএম কোর্টে জিআর নং- ১১৭৬/১২, যাত্রাবাড়ি থানার মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।

পরবর্তীতে আটক আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪