| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে প্রায় ২০০ বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৯:০৭:৫৪:অপরাহ্ন  |  ১০৫৩৮৮৩ বার পঠিত
বাউফলে প্রায় ২০০ বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

বাউফল প্রতিনিধি : বাউফল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সেক্রেটারি মজিবর হাওলাদার ও যুবদল নেতা মিরাজ মুন্সীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাকিম আলী মৃধার বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

এ সময় তাদের সঙ্গে স্থানীয় আলী আকবর, ধলু মৃধা, আশিক, ছালাম মৃধা, ছত্তার, আবুল হাওলাদার, ছোহরাব মৃধা, মোশারেফ, সুবাস, মাসুদ প্যাদা, সিদ্দিক মৃধা, নজরুল মৃধা, ইকবাল হোসেন ও আরাফাতসহ আরও অনেকে যোগদান করেন।

ডা. শফিকুল ইসলাম মাসুদ জামায়াতে যোগদানকৃত ব্যক্তিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ডা. মাসুদ বলেন, “আল্লাহ যদি আমাকে কবুল করেন এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে রাস্তাঘাটের উন্নয়নসহ মাদক ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করব।”

তিনি উপস্থিত হিন্দু নারী-পুরুষদের উদ্দেশে বলেন, “আপনারা এত বছর একটি মার্কায় ভোট দিয়েছেন, এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে দেখুন। আমার কাছে আমার মা-বোন যেমন সম্মানের, আপনারাও তেমনি সম্মানের। কেউ আপনাদের হয়রানি বা বিরক্ত করতে পারবে না, ইনশাআল্লাহ।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪