| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরমাণু চুক্তি না করলে পরবর্তী হামলা ‘অনেক ভয়ঙ্কর’ হবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৪:১৬:০৮:অপরাহ্ন  |  ১৫৯৩২২৪ বার পঠিত
পরমাণু চুক্তি না করলে পরবর্তী হামলা ‘অনেক ভয়ঙ্কর’ হবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে চুক্তি করতে না পারলে পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায়সঙ্গত চুক্তিতে রাজি হবে কোনো পরমাণু অস্ত্র নয়। সময় সীমিত, এখনই পদক্ষেপ নিতে হবে।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গতবারের সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্র জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তিনি লিখেছেন, পরবর্তী হামলা আগের চেয়ে অনেক বড় হবে। এটি আবার ঘটাবেন না। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বহর, যার নেতৃত্বে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইরানের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এবং তারা কোনো আলোচনার অনুরোধ করেনি।

যুক্তরাষ্ট্রের জাহাজগুলো এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর রক্তক্ষয়ী দমন চলছিল। ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে, যদি ইরান আবার পারমাণু কর্মসূচি চালু করে, যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪