| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্যাগের রাজনীতি, ভোটারদের জন্য বাপ-দাদার জমি বিক্রি করি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৩:৫৫:১৮:অপরাহ্ন  |  ৬১৮৬৮৫ বার পঠিত
ত্যাগের রাজনীতি, ভোটারদের জন্য বাপ-দাদার জমি বিক্রি করি: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০০১ সালের নির্বাচনে, মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই আমানতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঢাকায় যে গাড়িতে চলাফেরা করি, সেটি ২০ বছর আগের। আর আজ যে গাড়িতে চড়ে এসেছি, তা আমার নয়, এক সমর্থকের।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ গ্রামে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আমাকে চিনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি। আমাকে  ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সংসদে গিয়ে আপনার জন্য কাজ করতে পারবো। আমি কাজ করতে জানি।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার সামনের নির্বাচনে সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের ঠাকুরগাঁওয়ের উন্নয়ন করতে হবে। আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করতে চাই। আমাদের মা-বোনদের, যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কাজে লাগাতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪