| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ২০:৫৯:৩৭:অপরাহ্ন  |  ৬১৫১০৬ বার পঠিত
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:  বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫০৯টি পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলা কারাগারের কারাবন্দী ১২ জন ভোট প্রদান করতে পারবেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলবে এবং ভোটারদের টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪