| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্ক ছাড়াই থাকছে সৌদি–পাকিস্তানের প্রতিরক্ষা জোট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৫:১৬:৪৯:অপরাহ্ন  |  ১৫৭৫২১৬ বার পঠিত
তুরস্ক ছাড়াই থাকছে সৌদি–পাকিস্তানের প্রতিরক্ষা জোট

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে কোনো যৌথ প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এতে ধারণা করা হচ্ছিল, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে সৌদি সূত্রটি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, “পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।” তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের চুক্তিটি কেবল দ্বিপক্ষীয় এবং সেটি দ্বিপক্ষীয়ভাবেই বহাল থাকবে।

উপসাগরীয় অঞ্চলের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের একটি দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। তুরস্কের সঙ্গেও আলাদা চুক্তি আছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে, সেটি বহুপক্ষীয় নয়।”

রিপোর্টার্স২৪/জেআ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪