| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ২১:৪৫:৫৯:অপরাহ্ন  |  ৬০৪১৭৮ বার পঠিত
চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী থানার থানাহাট ইউনিয়নে র‌্যাব-১৩ রংপুরের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬ গ্রাম গাঁজা জব্দ করেছে। এসময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিংয়ের দক্ষিণ পার্শ্বে জামে মসজিদের সামনে চেকপোষ্ট স্থাপন করা হয়। এই সময় ধৃতদের ব্যবহৃত ট্রাক তল্লাশী করে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়, সিরাজগঞ্জ জেলার কাশেম প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (২৫), চাঁদ আলীর ছেলে নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর গ্রামের কয়সার মন্ডলের ছেলে আজিজুল হক (৩৫)কে। 

 র‌্যাবের তথ্য অনুযায়ী, আটকরা দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ গাঁজা ক্রয় করে সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করছিল। তাদের মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনার পদ্ধতি ছিল অভিনব ও বিশেষ কৌশলবহুল।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪