| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় অনুভূতির কথা বলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা উচিত নয়

ভোলায় হাফিজ ইব্রাহিমের পথসভা, জামায়াতকে কড়া সমালোচনা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ২২:০৩:৫০:অপরাহ্ন  |  ১০৩৫৪৬৫ বার পঠিত
ভোলায় হাফিজ ইব্রাহিমের পথসভা, জামায়াতকে কড়া সমালোচনা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ভোলা প্রতিনিধি: ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের মজমবাজার, তালুকদার বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পথসভা করেন । শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি এসব স্থানে বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাফিজ ইব্রাহিম বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনই নির্ধারণ করবে দেশ পরিচালনায় কারা আসবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগোবে।

এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ধর্মীয় অনুভূতির কথা বলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা উচিত নয়। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সচেতন সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪