| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৮:৪৯:২১:অপরাহ্ন  |  ৫৮৪১২২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া এলাকায় খিচুনিতে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে খিচুনী রোগে ভুগছিলেন। প্রায়ই তাঁর খিচুনী উঠত এবং সে সময় তিনি অজ্ঞান হয়ে পড়তেন। রোববার কহরপাড়া দারগা পুকুরে মাছ মারতে যাওয়ার সময় হঠাৎ খিচুনী উঠলে তিনি পুকুরের পানিতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা রুবেল বিষয়টি দেখে দ্রুত তাঁর পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পুকুরে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. আবু শাহিন জানান, তাঁর বাবার মৃত্যুতে পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে তারা নিশ্চিত। এ ঘটনায় পরিবার কোনো ধরনের মামলা বা অভিযোগ করবে না বলেও তিনি জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

সাদ্দাম হোসেন/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪