| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:০০:৫৩:অপরাহ্ন  |  ৫৮৪৮২৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী গ্রামের মো. নাবালক রহমান ওরফে মজিবুর রহমানের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে একটি মামলার তারিখ থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঠাকুরগাঁও সদরের উদ্দেশ্যে রওনা হন গোলাম রব্বানী। পথে ভগদগাজি নামক এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ঠিক কীভাবে বা কোন যানের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্থানীয় লোকজন বা প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ঠাকুরগাঁও সদর থানায় রাখা হয়েছে। সদর থানার ওসি মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪