| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২৩:২৯:২২:অপরাহ্ন  |  ৫৮৬৩৮২ বার পঠিত
গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন-সংক্রান্ত দুই অধ্যাদেশের খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার (১ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বলেন, নির্বাচনের অল্প কিছুদিন আগে এ ধরনের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তড়িঘড়ি প্রকাশ করা অনভিপ্রেত এবং অযৌক্তিক।

উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। বিবৃতিতে বলা হয়, নির্বাচন ঘনিয়ে আসার সময় এ ধরনের সুদূরপ্রসারী প্রভাবসম্পন্ন খসড়া আইন যথাযথ আলোচনা ও পর্যালোচনা ছাড়া প্রণয়ন করা গ্রহণযোগ্য নয়।

সম্পাদক পরিষদ আরও মনে করিয়ে দিয়েছে, খসড়া অধ্যাদেশগুলোর কাঠামো ও বিধানগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার পরিবর্তে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আশঙ্কা স্পষ্ট। সীমিত সময়ের মধ্যে মতামত আহ্বান করে আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নির্বাচিত সংসদ গঠনের পর সংশ্লিষ্ট সব অংশীজন; সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে হওয়াই সমীচীন। গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে তড়িঘড়ি নয়, বরং স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল প্রক্রিয়াই দেশের ও গণতন্ত্রের স্বার্থে সর্বোত্তম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪