| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট ইইউকে পাঠাবেন এগনিস দোকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ২০:৫০:৪৮:অপরাহ্ন  |  ৬৭২৩৭ বার পঠিত
নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট ইইউকে পাঠাবেন এগনিস দোকা

স্টাফ রিপোর্টার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের পক্ষ থেকে মিডিয়া এনালিস্ট এগনিস দোকা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম উপস্থিত ছিলেন।

এগনিস দোকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচন পরবর্তী সময়ে একটি চূড়ান্ত রিপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নের কাছে জমা দিবেন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসায় ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সক্রিয়ভাবে পর্যবেক্ষণে থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪