| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে আলু চাষীদের নিয়ে কর্মশালা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ২৩:২১:০৭:অপরাহ্ন  |  ৫৭১০৪৫ বার পঠিত
কুড়িগ্রামে আলু চাষীদের নিয়ে কর্মশালা
ছবির ক্যাপশন: বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ক কর্মশালা অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তি বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ক কর্মশালা অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সভাপতি, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। বক্তৃতা প্রদান করেন মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক, বি.সি.এস.এ.; মোঃ মোকছেদুর রহমান, পরিচালক, বি.সি.এস.এ.; এবং কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, অতিরিক্ত সচিব (অবঃ) ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বি.সি.এস.এ।

কর্মশালার সভাপতিত্ব করেন আবদুল্লা আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম।

বক্তারা বাংলাদেশের আলু ফসলের সম্ভাবনা, হিমাগার শিল্পকে কৃষি শিল্প হিসেবে ঘোষণাপূর্বক কোল্ড চেইন সেক্টরকে যুগোপযোগী করা, আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবহার, হিমাগারের ব্যবস্থাপনা এবং রপ্তানি বিষয়ক সার্বিক দিক আলোচনা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪