| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর ভাই গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:৩২:৫৭:অপরাহ্ন  |  ৫৬০৭৭১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর ভাই গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল (টাইডল-১০০) ট্যাবলেটসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৯০টি ট্যাবলেট এবং ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সরকারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. রিয়াদ (২১) ও মো. রিফাত (১৯) নামে দুই ভাইকে তাদের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

তল্লাশির সময় মো. রিয়াদের কাছ থেকে ৫০টি এবং মো. রিফাতের কাছ থেকে ৪০টি নিষিদ্ধ টাইডল-১০০ (ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মো. রিয়াদের পকেট থেকে মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুই ভাই দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক উদ্ধার সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪