| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার দুটি অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ২২:২০:৪৭:অপরাহ্ন  |  ৫৫১৯০ বার পঠিত
মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার দুটি অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক:  কয়েক দিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করেছে। ২ ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

এর প্রেক্ষিতে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিটি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, কমিটি জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি অভিযোগের জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। ফলে, হয়রানি ও অসদাচরণের বিষয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতির আলোকে বিষয়টি নিষ্পত্তির জন্য বিসিবি তাদের আইনি বিভাগকে যুক্ত করেছে।

বিসিবি আরও জানিয়েছে, কমিটি পর্যবেক্ষণ করেছে যে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশনার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

বিবৃতিতে বলা হয়, বোর্ড তার বিধিমালা ও প্রযোজ্য আইনের আলোকে যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে বিসিবি একটি অভিযোগ কমিটি গঠনের কথাও জানিয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে বিসিবি একটি অভিযোগ কমিটি গ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদার করেছে। পাশাপাশি, এই কমিটিকে স্বাধীন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বাধ্যতামূলক সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ ক্রিকেটে একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪