| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাগুরায় যৌথবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:৪০:৪২:অপরাহ্ন  |  ১৯১১০৭৬ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাগুরায় যৌথবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মাগুরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (০৬/০২/২০২৬) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসন, শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মাগুরা জেলাসহ শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন হাটবাজার, বাস-টেম্পু স্ট্যান্ড ও জনাকীর্ণ এলাকায় গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এ সময় সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ এবং দুটি ব্যালটে ভোটদানের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি যেকোনো সংকটময় পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্যও তাদের আশ্বস্ত করা হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪