| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ধানের শীষের পক্ষে কৃষকদের নিয়ে বৈঠক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১০:৩৩:২৭:পূর্বাহ্ন  |  ১৪৮৭৩৮৬ বার পঠিত
মাদারীপুরে ধানের শীষের পক্ষে কৃষকদের নিয়ে বৈঠক

মাদারীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার পক্ষে কৃষকদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজারে খাদেমসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক অংশ নেন। তারা কৃষি খাতে বিদ্যমান সংকট, সার-বীজের মূল্য বৃদ্ধি, সেচ ব্যবস্থার সমস্যা, ন্যায্যমূল্য না পাওয়া এবং প্রণোদনা বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। কৃষকদের দাবি শুনে বক্তারা বলেন, দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বর্তমান সময়ে কৃষকরা নানামুখী সংকটে জর্জরিত। উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্যমূল্য মিলছে না। কৃষকের স্বার্থ রক্ষায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।

কুনিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশিকুর রহমান বাবুলের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠক শেষে উপস্থিত কৃষকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪