| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দল শকুনের মত অপেক্ষা করছে: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৪:০৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৮৩২৪৫ বার পঠিত
একটি দল শকুনের মত অপেক্ষা করছে: আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ১২ তারিখের পর চাদাবাজি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরণের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে। তারা শকুনের মত অপেক্ষা করছে। দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় এই কথা বলেন তিনি। 

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছে। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করতো না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তিনি একটাই ভুল করেছিলেন। শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদের আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দিব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সহ জামায়াত, খেলাফত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪