| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঠোর নিরাপত্তায় কালিহাতীতে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১১:০৭:৫০:পূর্বাহ্ন  |  ১৪৪৭৩৯৫ বার পঠিত
কঠোর নিরাপত্তায় কালিহাতীতে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম বহনকারী যানবাহনের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪