| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ পোলিং অফিসার আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৭:০৬:৩০:অপরাহ্ন  |  ১৪৪৬৮২৬ বার পঠিত
জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ পোলিং অফিসার আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি স্থান থেকে গোলাম মোস্তফা নামের এক পোলিং অফিসারকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক মো. সুজন মিয়া তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বুধবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোলাম মোস্তফা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একটি ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

লাকি দাস বলেন, আটকের সময় তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। তবে টাকার উৎস বা উদ্দেশ্য সম্পর্কে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যেখান থেকে তাকে আটক করা হয়েছে, সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের কিছু কাগজপত্র পাওয়া গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই স্থানটি জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা জামায়াতের এক রোকন দাবি করেন, গোলাম মোস্তফা জামায়াতের কর্মী নন; তিনি একজন সরকারি কর্মচারী। জব্দ করা টাকা নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের খাবার ও পোলিং এজেন্টদের খরচের জন্য রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪