| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০২:৫৩:১৪:পূর্বাহ্ন  |  ৫০২৪৫৮ বার পঠিত
সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে ভোটের বিষয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এই তাণ্ডব চালিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাইয়ের একটি প্রাইভেট কার বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় জামায়াতের কর্মীরা মোটরসাইকেলে এসে আক্রমণ চালায়। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয় এবং কিছু বাড়িতে আগুন লাগানো হয়।

স্থানীয়রা দাবি করেছেন, সংখ্যালঘুরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা মেনে নিতে না পারায় হামলা চালানো হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ যদি নির্বাচনে বিজয়ী হয়, তা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪