| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার স্লিপ ও নগদ ১ লাখ টাকাসহ দুই কর্মী আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৬:৫৬:০৫:পূর্বাহ্ন  |  ৯৪২৮২৫ বার পঠিত
ভোটার স্লিপ ও নগদ ১ লাখ টাকাসহ দুই কর্মী আটক

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে আটক করে। আটককালে তাদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপও পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, ভোটার স্লিপ ও নগদ অর্থ বহন করায় দুই কর্মীকে আটক করা হয়। হুমায়ুন গাজীর জরিমানা ১০ হাজার এবং এনায়েত কাজীর ৩ হাজার টাকা ধার্য করা হয়েছে। উদ্ধারকৃত ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনের সময় প্রচারণা বা সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতরা দাবি করেছেন, তারা ব্যবসায়িক কাজে নগদ অর্থ বহন করছিলেন, কিন্তু তা প্রমাণ করতে পারেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪