| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রী হয়রানির চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৪:৪৮:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৭৫১২৫ বার পঠিত
যাত্রী হয়রানির চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
ছবির ক্যাপশন: কালের কণ্ঠের সাংবাদিক রাইয়ান হোসাইন

স্টাফ রিপোর্টার:

ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাইয়ান হোসাইন।


বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী জানান, মহাখালী টার্মিনালে হামলা করে বুম ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার হাতে থাকা মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিবহন সংশ্লিষ্ট দুর্বৃত্তদের মারধরে তার শরীরে পোশাক ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।


ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তারা এগিয়ে আসেননি।


পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে হামলার শিকার সাংবাদিক নিজেই আবার সেইসব চিত্র ফেসবুক লাইভে তুলে ধরেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪