| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২৩:৩৮:৫৩:অপরাহ্ন  |  ৪৯০৮৬৫ বার পঠিত
কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: শুক্রবার রাত ৯ টার দিকে নিজ বাসভবনে ফলাফল পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ। শুক্রবার রাত ৯ টার দিকে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সোহেল হোসাইন কায়কোবাদ অভিযোগ করেন, কিছু কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়েই মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যেসব কেন্দ্রে ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রের ফল পুনরায় গণনার বিধান থাকলেও জেলা প্রশাসন তা কার্যকর করেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ এবং জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা অভিযোগ করে বলেন, নির্বাচনে ‘সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তার দাবি, তাদের পোলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়ে কিছু ক্ষেত্রে তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।

এদিকে জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল বলেন, ভেলাকোপা ভোটকেন্দ্রে অধিকাংশ ভোটার অশিক্ষিত হলেও সেখানে একটি ভোটও বাতিল হয়নি, যা তার ভাষায় ‘সাজানো ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪