| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটে জিতেই আওয়ামী লীগের তালা খুলে দিলেন বিএনপি নেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২৩:৪৮:২৮:অপরাহ্ন  |  ৪৯০৮৮৬ বার পঠিত
ভোটে জিতেই আওয়ামী লীগের তালা খুলে দিলেন বিএনপি নেতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভোটে জয়ের পর কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস পুনরায় কার্যক্রমের জন্য উন্মুক্ত করা হয়। তিনি জানান, এটি তার দলের নিজস্ব সিদ্ধান্ত নয়, বরং এলাকায় শান্তি বজায় রাখতে নেওয়া একটি উদ্যোগ।

ওই অফিস খোলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন, তা স্থানীয় আওয়ামী লীগ এবং তৃণমূল নেতাকর্মীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি আমাদের অফিসকে তালামুক্ত করেছেন।

মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এই অফিসটি আগে জামায়াতের লোকেরা তালাবদ্ধ করেছিল। আজ আবু দাউদ প্রধানসহ এলাকার অনেক মানুষের সাহায্যে অফিসটি খুলেছি। আপাতত আমরা মুক্তিযোদ্ধারা এটিকে ব্যবহার করবো, আওয়ামী লীগের কার্যক্রম আপাতত এখানে হবে না।

বিএনপি নেতা আবু দাউদ প্রধান সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৮ বছর পর আমাদের জয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে ভোট দিয়েছে। আমরা চাই এলাকায় কেউ শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে। যদি কেউ অন্যায় করে, আমাদের জানাতে হবে আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবো না।

প্রসঙ্গত, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪