| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটগ্রামে পুলিশ-আনসারের নাচের ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৫:১১:১৬:পূর্বাহ্ন  |  ৪৭৬৬৫৩ বার পঠিত
পাটগ্রামে পুলিশ-আনসারের নাচের ভিডিও ভাইরাল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘ সময়ের দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই উদযাপন ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শেষ হয় রাতে। ফলাফল ঘোষণার পর পাটগ্রামের কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে অংশ নেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দীর্ঘ ডিউটির পর ক্লান্তি কাটিয়ে সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহে তারা স্বল্প সময়ের জন্য উদযাপন করেন। উপস্থিত আরেক সদস্য শরীফ ভিডিওটি ধারণ করেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪