| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:৫৯:২৯:অপরাহ্ন  |  ৮৭৯৩৬২ বার পঠিত
পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

স্পোর্টস ডেস্ক: জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন তিনি।

বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমিনুল এর মধ্যেই দেশ ছেড়েছেন নাকি কখন ছাড়বেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

একজন অবশ্য আজ রাতে আমিনুল দেশ ছাড়বেন বলে তথ্য পাওয়ার দাবি করেছেন।

বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুলবুল এও জানিয়েছেস, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪