| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে এফডিএফ-এর আয়োজনে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৯:২৮:৪১:অপরাহ্ন  |  ১৩৬২১৮০ বার পঠিত
ফরিদপুরে এফডিএফ-এর আয়োজনে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আজ ২১শে ফেব্রুয়ারি বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করে। সকালভোর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটির সূচনা করা হয়।

এরপর ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার হলে অনুষ্ঠিত হয় বিতর্ক ও আলোচনা সভা। সভায় ফরিদপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, এফডিএফ কমিটির সদস্যরা এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, এফডিএফ-এর উপদেষ্টা হাসানুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের প্রভাষক রফিকুল ইসলাম, নাট্যকুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্তসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বারোয়ারী বিতর্কে প্রতিযোগীরা “ওরা আসবে চুপি চুপি…”, “তোর মুখের বানী আমার কানে লাগে…”, “মাগো, ওরা বলে সবার… কেড়ে নেবে” এই তিনটি বিষয় থেকে নির্বাচিত বিষয় নিয়ে অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এফডিএফ-এর যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মিয়া ও সাবেক বিতার্কিক নির্ণয় মন্ডল (রাভী)।

প্রতিযোগিতার ফলাফলে ১ম স্থান অধিকার করেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা সাহা, ২য় স্থান পেলেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থী শামছিয়া আলিমা শ্রদ্ধা, এবং ৩য় স্থান অধিকার করেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা।

বিতার্কিকরা উল্লেখ করেন, শহীদদের স্মরণে শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন প্রতিবছর হওয়া উচিত, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভা সফলভাবে সমাপ্ত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪