| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগামে অভ্যন্তরীণ কোন্দলের কারণে পরাজয়কে অপপ্রচার বলছে বিএনপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:১৭:৪২:অপরাহ্ন  |  ৪১৩৩৫৫ বার পঠিত
কুড়িগামে অভ্যন্তরীণ কোন্দলের কারণে পরাজয়কে অপপ্রচার বলছে বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করাকে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে—মর্মে ইতোপূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। এরপর হাইকোর্টে এ বিষয়ে রিট করা হয়েছে। অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচনে পরাজয়ের কারণ দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বলে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করে একটি পত্রিকায় সাংবাদিকতার নিয়মবহির্ভূতভাবে দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে একটি বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করেছে।

প্রকৃত পরাজিত প্রার্থীকে বিজয়ী করে দেওয়ার জন্য যে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে, তার দায়টি আমাদের দলের ওপর চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ঐক্য নষ্ট করার জন্য তারা দলের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপির সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করছি, ভবিষ্যতেও করে যাব। আগামীতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতামত নিয়ে সঠিক সাংবাদিকতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪