| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:৩৬:৫৪:অপরাহ্ন  |  ৪১২৭৪৮ বার পঠিত
কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-২ আসনে ভোট পূর্ণগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। রবিবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার বিজয় সুপরিকল্পিতভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোটের দিন প্রশাসন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে।

তিনি বলেন, কেন্দ্রভিত্তিক ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের ৯ হাজার ৫ শত ৪৭ ভোট বাতিল করা হয়েছে। ভেলাকোপা অবহেলিত এলাকা, অথচ সেখানে একটি ভোটও বাতিল দেখানো হয়নি।

কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে একটি পক্ষ বারবার ষড়যন্ত্র করে চলেছে। পরাজিত প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। তাঁর পক্ষে স্থায়ীভাবে ম্যান্ডেট দেওয়ার জন্য তারা বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, ঘোষিত নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে হাইকোর্টে রিট দাখিল করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছানসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪