| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:০৭:১০:অপরাহ্ন  |  ৪১৩২০৯ বার পঠিত
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট বেংরোল গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে শিরিন আক্তার নুপুর (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিরিন আক্তার নুপুর ছোট বেংরোল গ্রামের পাওয়ার টিলারচালক মো. সইদুর ইসলামের মেয়ে।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গৃহস্থালির কাজ নিয়ে শিরিনের সঙ্গে তার মা ফিরোজা বেগমের কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সে মন খারাপ করে নিজ কক্ষে চলে যায়। পরে দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাকে ঘরের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করেই শিরিন আক্তার নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে এবং অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪